ফেসবুকে বিক্রি করা ব্যবসার জন্য
এক ইনবক্স থেকে পুরো ব্যবসা
গ্রাহকের সাথে কথা বলে AI, বাংলা, বাংলিশ বা ইংরেজিতে। দাম, স্টক, ডেলিভারি চার্জ আর মোট টাকার হিসাব রাখে সিস্টেম। কোন অর্ডার যাবে, কাকে কী বলা হবে, সেই সিদ্ধান্ত আপনার।
- কার্ড লাগবে না
- ১০ মিনিটে সেটআপ
- যখন খুশি বন্ধ
যেখানে কাজ করে
- Messenger
- ফেসবুক কমেন্ট
- শীঘ্রই
- ডেলিভারিতে আদায় বাকি
- ৬,৩৬০৳
- অগ্রিম পেয়েছেন
- ৫০০৳
eta ache? XL lagbe
Teal Cotton Kurti
ক্যাটালগে মিলেছে · ১,৪৫০৳
জি আপু, এটা Teal Cotton Kurti, দাম ১,৪৫০৳। XL স্টকে আছে। নেবেন?
hae nibo. Mirpur 10 e pathaben
- AI
কথা বলে AI
বাংলা, বাংলিশ, ইংরেজি, রাত ৩টায়ও। ছবি দেখে প্রোডাক্ট চেনে, ঠিকানা আর ফোন নম্বর নিয়ে নেয়।
- সিস্টেম
হিসাব রাখে সিস্টেম
দাম, স্টক, ডেলিভারি চার্জ, অগ্রিম, মোট: সব আসে আপনার ক্যাটালগ আর নিয়ম থেকে, প্রতিবার একই হিসাবে।
- আপনি
সিদ্ধান্ত আপনার
AI খসড়া লেখে, আপনি পাঠান। অভিযোগ বা বিশেষ অনুরোধ এলে কারণসহ আপনাকে ডাকে।
বেশিরভাগ চ্যাটবট উত্তর দিয়েই থেমে যায়।Commerce OS অর্ডারটা শেষ পর্যন্ত নিয়ে যায়।
বাঁধা মেনু বাংলিশ বোঝে না
গ্রাহক লেখেন "eta ache? XL lagbe", "সাইজের জন্য ১ চাপুন" নয়। মেনু-বট তাঁকে একই জায়গায় ঘোরাতে থাকে।
মডারেটরও ক্লান্ত হন
রাতের মেসেজ সকাল পর্যন্ত পড়ে থাকে, আর ব্যস্ত সময়ে ভুল দাম চলে যায়।
উত্তরের পরে সব আবার হাতে
অর্ডার লিখে রাখা, বিকাশের টাকা মেলানো, কার কাছে কত বাকি তা হিসাব করা: অন্য টুল এগুলো আপনার ঘাড়েই রেখে দেয়।
কথা থেকে পরের বিক্রি পর্যন্ত
চ্যাটবট নয়, পুরো দোকান
বেশিরভাগ টুল উত্তর দিয়েই থেমে যায়। Commerce OS একটা বিক্রিকে শেষ পর্যন্ত নিয়ে যায়: অর্ডার, পেমেন্ট, ডেলিভারি, আর একই গ্রাহকের পরের অর্ডার।
০১
কথা বলে বিক্রি
ছবি পাঠালে প্রোডাক্ট চেনে, দাম আর স্টক বলে আপনার ক্যাটালগ থেকে। গ্রাহক যে ভাষায় লেখেন, সেই ভাষায় উত্তর।
eta ache? XL lagbe
Teal Cotton Kurti
ক্যাটালগে মিলেছে · ১,৪৫০৳
জি আপু, এটা Teal Cotton Kurti, দাম ১,৪৫০৳। XL স্টকে আছে। নেবেন?
hae nibo. Mirpur 10 e pathaben
চ্যানেল
সব ইনবক্স, এক এজেন্টে
আজ কাজ করে Messenger-এ। Instagram, WhatsApp আর ফেসবুক কমেন্ট যুক্ত হবে এই একই এজেন্টে, একই ক্যাটালগ আর একই নিয়মে।
- Messengerউত্তর, প্রোডাক্টের ছবি, ভয়েস নোট আর অর্ডার
- InstagramDM আর স্টোরির রিপ্লাইশীঘ্রই
- WhatsAppবিজনেস নম্বরে আসা অর্ডারশীঘ্রই
- ফেসবুক কমেন্টপোস্টের নিচে উত্তর, কথা চলবে ইনবক্সেশীঘ্রই
- একই ক্যাটালগ, একই নিয়ম
- প্রতিটা গ্রাহকের পুরো ইতিহাস
- গ্রাহক যে ভাষায় লেখেন, সেই ভাষায় উত্তর
নিয়ন্ত্রণ আপনার হাতে
যেখানে মানুষ দরকার, সেখানে আপনি
AI খসড়া লেখে, আপনি পাঠান, যেমন আছে বা একটু বদলে। কোনো একটা চ্যাটে AI থামিয়ে নিজে উত্তর দিন, কাজ শেষে আবার AI-কে দিন।
টিমকে ডাকা হয়েছে · কারণ: ডেলিভারির আগে দেখে নিতে চান
jamdani ta delivery er age dekhe nite parbo? color ta exactly emon?
AI-এর খসড়া
এটা আমাদের টিমের কেউ নিশ্চিত করে জানাবেন আপু, একটু অপেক্ষা করুন 🙏
আপনার ট্যাপ ছাড়া কিছু যায় না
খসড়া মোডে প্রতিটা উত্তর পাঠানোর আগে আপনি দেখে নেন।
প্রতিটা চ্যাটের দায়িত্ব কারও
যেকোনো কথোপকথন টিমের কাউকে দিয়ে দিন।
পরে দেখবেন, হারাবে না
কোনো চ্যাট কাল পর্যন্ত সরিয়ে রাখুন, সময়মতো ফিরে আসবে।
শীঘ্রইঅটো মোড: AI নিজেই উত্তর পাঠায়, আর অভিযোগ, টাকা ফেরত বা বিশেষ অনুরোধ এলে কারণ লিখে আপনার টিমকে ডাকে।
ড্যাশবোর্ড
পুরো ব্যবসা এক জায়গায়
ইনবক্স, অর্ডার, স্টক, গ্রাহক আর টিম পাশাপাশি। কোন চ্যাট অপেক্ষায়, কোন অর্ডার যাবে, কী শেষ হয়ে আসছে, এক নজরে।
ইনবক্স
কে অপেক্ষায়, কোন খসড়া তৈরি, কোথায় আপনাকে দরকার।
- তানিয়া ইসলামআপনাকে দরকারjamdani ta delivery er age dekhe…
- মিতু রহমানখসড়া তৈরিMitu Rahman, 018•• ••• 204
- রাফি আহমেদbkash korsi. TrxID 9F3K7Q2M
- নুসরাত জাহানhae nibo. Mirpur 10 e pathaben
অর্ডার
প্রতিটা অর্ডারের অবস্থা, কনফার্ম থেকে পাঠানো পর্যন্ত।
- ১কনফার্মের অপেক্ষায়
- ১কনফার্মড
- ১পাঠানো হয়েছে
স্টক
কম পড়লেই সতর্ক করে।
- Teal Cotton Kurti১২
- Cotton Panjabi৮
- Dhakai Jamdani Saree১টা বাকি
গ্রাহক
কে কতবার কিনেছেন।
- নুসরাত জাহান৩টা অর্ডার
- মিতু রহমান২টা অর্ডার
AI কেমন করছে
এই সপ্তাহের খসড়া: কতগুলো সরাসরি গেল, কতগুলো বদলাতে হলো।
- সরাসরি পাঠানো
- ৪১
- বদলে পাঠানো
- ১৪
- বাদ দেওয়া
- ৫
বিক্রির রিপোর্টশীঘ্রই
টিম
মডারেটরদের যুক্ত করুন, সেটিংস থাকে মালিকের হাতে।
- সাদিয়ামালিক
- জুবায়েরস্টাফ
- রুমানাস্টাফ
সরাসরি পেমেন্ট
শীঘ্রইবিকাশ, নগদ, রকেটে টাকা নেওয়া, অর্ডারের সাথে মিলিয়ে।
কুরিয়ার
শীঘ্রইএক ক্লিকে বুকিং, গ্রাহক পাবেন ট্র্যাকিং লিংক।
রিভিউ আর ঘোষণা
শীঘ্রইডেলিভারির পর রিভিউ চাওয়া, নতুন কালেকশনের খবর দেওয়া।
বুকিং
শীঘ্রইসেলুন, কোচিং, ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্ট আর অগ্রিম।
আপনার দোকানের নিয়ম
AI-কে শেখান নিজের ভাষায়
এক্সচেঞ্জের নিয়ম, ডেলিভারির সময়, বারবার আসা প্রশ্নের উত্তর লিখে দিন, নতুন মডারেটরকে যেভাবে বোঝাতেন। AI সেখান থেকেই বলে; যা লেখা নেই, তা যায় মানুষের কাছে।
দাম, স্টক আর ডেলিভারি চার্জ নোটে নয়, সেটিংসে থাকে, তাই এই সংখ্যাগুলো কখনো বানিয়ে বলা হয় না।
দোকানের নোট
- সাইজ না মিললে ৩ দিনের মধ্যে এক্সচেঞ্জ, ডেলিভারি চার্জ গ্রাহকের।
- ঢাকার ভেতরে ১–২ দিনে, বাইরে ৩–৫ দিনে ডেলিভারি।
- ডেলিভারির সময় পার্সেল খুলে দেখে নেওয়া যাবে।
- সেটিংস · ডেলিভারি চার্জ
- ঢাকার ভেতরে৭০৳
- ঢাকার বাইরে১২০৳
size na mille change kora jabe?
জি আপু, সাইজ না মিললে ৩ দিনের মধ্যে এক্সচেঞ্জ করা যাবে, শুধু ডেলিভারি চার্জটা আপনার।
আপনার নোট থেকে
আপনার তথ্য
আপনার ব্যবসার তথ্য, আপনার নিয়ন্ত্রণে
গ্রাহকেরা আপনাকে বিশ্বাস করে ফোন নম্বর আর ঠিকানা দেন। সেই তথ্য কোথায় থাকে, কে দেখে, আর কীভাবে মুছে ফেলা যায়, তা এখানে।
শুধু আপনার ব্যবসার
অন্য কোনো ব্যবসা আপনার অর্ডার, গ্রাহক বা চ্যাট কখনো দেখতে পায় না।
ডেটাবেসেই আলাদা
পাসওয়ার্ড লাগে না
ফেসবুকের অফিশিয়াল লগইন দিয়ে পেজ যুক্ত করুন। আমরা কখনো আপনার পাসওয়ার্ড চাই না।
ফেসবুক লগইন
চাবি থাকে তালাবদ্ধ
যে টোকেন দিয়ে আপনার পেজ যুক্ত থাকে, তা এনক্রিপ্ট করে রাখা হয়।
এনক্রিপ্টেড টোকেন
কে কী করবে, আপনি ঠিক করেন
মডারেটরদের স্টাফ হিসেবে যুক্ত করুন। দোকানের সেটিংস থাকে মালিকের হাতে।
মালিক আর স্টাফ
তথ্য নিয়েই যেতে পারবেন
অর্ডার CSV ফাইলে নামিয়ে নিন। চলে গেলে অনুরোধে সব মুছে দেওয়া হয়।
CSV এক্সপোর্ট
বিক্রি নয়, বিজ্ঞাপনে নয়
আপনার বা আপনার গ্রাহকের তথ্য আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনেও ব্যবহার করি না।
প্রাইভেসি পলিসি
শুরু করা
১০ মিনিটেই চালু
কোডিং লাগে না, ডেভেলপারও না। পেজে পোস্ট দিতে পারলে এটাও পারবেন।
- ০:০০
সাইন আপ করুন
ইমেইল আর পাসওয়ার্ড, কার্ড লাগে না।
- ২:০০
ফেসবুক পেজ যুক্ত করুন
অফিশিয়াল ফেসবুক লগইনে পেজটা বেছে নিন।
- ৪:০০
প্রোডাক্ট যোগ করুন
একটা একটা করে, বা স্প্রেডশিট থেকে একবারে।
- ৬:০০
ডেলিভারি চার্জ ঠিক করুন
ঢাকার ভেতরে-বাইরে কত, অগ্রিম নিলে কত।
- ৮:০০
একটা টেস্ট মেসেজ দিন
নিজের পেজে মেসেজ দিয়ে দেখুন AI কী লেখে।
- ১০:০০
চালু
প্রতিটা নতুন মেসেজে উত্তরের খসড়া তৈরি।
প্রশ্ন
শুরু করার আগে যা জানতে চান
AI ভুল উত্তর দিলে কী হবে?
দাম, স্টক, ডেলিভারি চার্জ আর মোট টাকা কখনো AI বলে না: সিস্টেম সেগুলো নেয় আপনার ক্যাটালগ আর সেটিংস থেকে। AI খসড়া লেখে, আপনি না পাঠানো পর্যন্ত গ্রাহকের কাছে কিছু যায় না। নিশ্চিত না হলে AI বলে টিমের কেউ জানাবেন, আর চ্যাটটা আপনার জন্য চিহ্নিত করে রাখে।
ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে?
না। ফেসবুকের অফিশিয়াল লগইন দিয়ে পেজ যুক্ত করেন, কোন পেজ যুক্ত হবে তা আপনিই বেছে নেন। যখন খুশি সেটিংস থেকে পেজ বিচ্ছিন্ন করতে পারবেন, বা ফেসবুকের সেটিংস থেকে অ্যাপটা সরিয়ে দিতে পারবেন।
এতে কি পেজ ব্যান হতে পারে?
Commerce OS মেটার অফিশিয়াল Messenger প্ল্যাটফর্ম ব্যবহার করে এবং এর নিয়ম মানে, যেমন গ্রাহকের শেষ মেসেজের ২৪ ঘণ্টার মধ্যে উত্তর। মেটা কী করবে তার নিশ্চয়তা কোনো টুল দিতে পারে না, তবে আমরা অফিশিয়াল নয় এমন কোনো উপায় ব্যবহার করি না, গণহারে মেসেজও পাঠাই না।
গ্রাহকের চ্যাট কে কে দেখতে পায়?
আপনি আর আপনার যুক্ত করা টিমের সদস্যরা। প্রতিটা ব্যবসার তথ্য আলাদা রাখা হয়, অন্য কোনো দোকান তা দেখতে পায় না। উত্তরের খসড়া লিখতে কথোপকথনের লেখা আমাদের AI সেবাদাতারা প্রসেস করে; প্রাইভেসি পলিসিতে সবার নাম আছে।
কোন কোন ভাষায় উত্তর দেয়?
বাংলা, বাংলিশ আর ইংরেজি; গ্রাহক যে ভাষায় লেখেন, উত্তর সেই ভাষায়। ভয়েস নোটও লেখায় রূপান্তর হয়, তাই সেগুলোও পড়তে পারে।
শুরু করতে কী কী লাগবে?
আপনার চালানো একটা ফেসবুক পেজ, দাম আর স্টকসহ প্রোডাক্ট (হাতে লিখে বা স্প্রেডশিট থেকে), আর ডেলিভারি চার্জ। ওয়েবসাইট বা ডেভেলপার লাগে না।
একজন গ্রাহকের জন্য AI বন্ধ রাখা যায়?
হ্যাঁ। যেকোনো একটা কথোপকথনে AI থামিয়ে নিজে উত্তর দিন, বাকিগুলো আগের মতোই চলবে। কাজ শেষে আবার চালু করে দিন।
বন্ধ করে দিলে আমার তথ্যের কী হবে?
অর্ডারগুলো CSV ফাইলে নামিয়ে নিন। অ্যাকাউন্ট বন্ধ করতে আমাদের লিখুন: একটা তারিখ ঠিক করা হবে যাতে আপনি কপি রাখতে পারেন, তারপর সেই তারিখের ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্টের সব তথ্য মুছে ফেলা হয়।
কাল সকালটা শুরু হোকমেসেজ নয়, অর্ডার দিয়ে।
- কার্ড লাগবে না
- ১০ মিনিটে সেটআপ
- যখন খুশি বন্ধ