মূল অংশে যান

ফেসবুকে বিক্রি করা ব্যবসার জন্য

এক ইনবক্স থেকে পুরো ব্যবসা

Sowdagor AI বাংলা, বাংলিশ বা ইংরেজিতে উত্তরের খসড়া লেখে, আপনি দেখে পাঠান। দাম, স্টক, ডেলিভারি চার্জ আর মোট টাকার হিসাব রাখে সিস্টেম। কোন অর্ডার যাবে, কাকে কী বলা হবে, সেই সিদ্ধান্ত আপনার।

  • কার্ড লাগবে না
  • এক দিনের মধ্যে প্রস্তুত
  • যখন খুশি বন্ধ

যেখানে কাজ করে

  • Messenger
উদাহরণ: আজকের অর্ডারের খাতা, প্রতিটা অর্ডার যে কথোপকথন থেকে এসেছে তার সাথে
আজকের অর্ডার২০ অক্টোবর
ডেলিভারিতে আদায় বাকি
৬,৩৬০৳
অগ্রিম পেয়েছেন
৫০০৳
নুসরাত জাহানMessenger
গ্রাহকের পাঠানো ছবি: Teal Cotton Kurti

eta ache? XL lagbe

Teal Cotton Kurti

ক্যাটালগে মিলেছে · ১,৪৫০৳

AI

জি আপু, এটা Teal Cotton Kurti, দাম ১,৪৫০৳। XL স্টকে আছে। নেবেন?

hae nibo. Mirpur 10 e pathaben

  1. AI

    খসড়া লেখে Sowdagor AI

    রাত ৩টায়ও কয়েক সেকেন্ডে খসড়া তৈরি হয়। আপনি এক ট্যাপে পাঠান। ছবি দেখে প্রোডাক্ট চেনে, ঠিকানা আর ফোন নম্বর নিতে সাহায্য করে।

  2. সিস্টেম

    হিসাব রাখে সিস্টেম

    দাম, স্টক, ডেলিভারি চার্জ, অগ্রিম, মোট: সব আসে আপনার ক্যাটালগ আর নিয়ম থেকে, প্রতিবার একই হিসাবে।

  3. আপনি

    সিদ্ধান্ত আপনার

    AI খসড়া লেখে, আপনি পাঠান। অভিযোগ বা বিশেষ অনুরোধ এলে কারণসহ আপনাকে ডাকে।

বেশিরভাগ চ্যাটবট উত্তর দিয়েই থেমে যায়।Amar Dokaan অর্ডারটা শেষ পর্যন্ত নিয়ে যায়।

  • বাঁধা মেনু বাংলিশ বোঝে না

    গ্রাহক লেখেন "eta ache? XL lagbe", "সাইজের জন্য ১ চাপুন" নয়। মেনু-বট তাঁকে একই জায়গায় ঘোরাতে থাকে।

  • মডারেটরও ক্লান্ত হন

    রাত ৩টায়ও কয়েক সেকেন্ডে খসড়া তৈরি হয়। আপনি এক ট্যাপে পাঠান।

  • উত্তরের পরে সব আবার হাতে

    অর্ডার লিখে রাখা, বিকাশের টাকা মেলানো, কার কাছে কত বাকি তা হিসাব করা: অন্য টুল এগুলো আপনার ঘাড়েই রেখে দেয়।

কথা থেকে পরের বিক্রি পর্যন্ত

চ্যাটবট নয়, পুরো দোকান

Amar Dokaan-এ কথোপকথনের পাশেই থাকে অর্ডার, রেকর্ড করা পেমেন্ট, ডেলিভারির অবস্থা আর ফিরে আসা গ্রাহকের আগের অর্ডার।

০১

কথা বলে বিক্রি

Sowdagor AI ছবি থেকে প্রোডাক্ট চেনে, আপনার ক্যাটালগের দাম আর স্টক দিয়ে গ্রাহকের ভাষায় খসড়া লেখে। আপনি দেখে পাঠান।

নুসরাত জাহানMessenger
গ্রাহকের পাঠানো ছবি: Teal Cotton Kurti

eta ache? XL lagbe

Teal Cotton Kurti

ক্যাটালগে মিলেছে · ১,৪৫০৳

AI

জি আপু, এটা Teal Cotton Kurti, দাম ১,৪৫০৳। XL স্টকে আছে। নেবেন?

hae nibo. Mirpur 10 e pathaben

নিয়ন্ত্রণ আপনার হাতে

যেখানে মানুষ দরকার, সেখানে আপনি

Sowdagor AI খসড়া লেখে, আপনি পাঠান, যেমন আছে বা একটু বদলে। কোনো একটা চ্যাটে AI থামিয়ে নিজে উত্তর দিন, কাজ শেষে আবার AI-কে দিন।

তানিয়া ইসলামAI খসড়া লিখছে

টিমকে ডাকা হয়েছে · কারণ: ডেলিভারির আগে দেখে নিতে চান

jamdani ta delivery er age dekhe nite parbo? color ta exactly emon?

AI-এর খসড়া

এটা আমাদের টিমের কেউ নিশ্চিত করে জানাবেন আপু, একটু অপেক্ষা করুন 🙏

পাঠান
  • আপনার ট্যাপ ছাড়া কিছু যায় না

    খসড়া মোডে প্রতিটা উত্তর পাঠানোর আগে আপনি দেখে নেন।

  • প্রতিটা চ্যাটের দায়িত্ব কারও

    যেকোনো কথোপকথন টিমের কাউকে দিয়ে দিন।

  • পরে দেখবেন, হারাবে না

    কোনো চ্যাট কাল পর্যন্ত সরিয়ে রাখুন, সময়মতো ফিরে আসবে।

শীঘ্রইপরে, আপনার নিজের দোকানের খসড়া নির্ভরযোগ্য প্রমাণিত হলে, অটো মোড চাইতে পারবেন।

ড্যাশবোর্ড

পুরো ব্যবসা এক জায়গায়

ইনবক্স, অর্ডার, স্টক, গ্রাহক আর টিম পাশাপাশি। কোন চ্যাট অপেক্ষায়, কোন অর্ডার যাবে, কী শেষ হয়ে আসছে, এক নজরে।

  • ইনবক্স

    কে অপেক্ষায়, কোন খসড়া তৈরি, কোথায় আপনাকে দরকার।

    • তানিয়া ইসলামআপনাকে দরকারjamdani ta delivery er age dekhe…
    • মিতু রহমানখসড়া তৈরিMitu Rahman, 018•• ••• 204
    • রাফি আহমেদbkash korsi. TrxID 9F3K7Q2M
    • নুসরাত জাহানhae nibo. Mirpur 10 e pathaben
  • অর্ডার

    প্রতিটা অর্ডারের অবস্থা, কনফার্ম থেকে পাঠানো পর্যন্ত।

    • ১কনফার্মের অপেক্ষায়
    • ১কনফার্মড
    • ১পাঠানো হয়েছে
  • স্টক

    কোন প্রোডাক্ট কমে আসছে, এক নজরে দেখুন।

    • Teal Cotton Kurti১২
    • Cotton Panjabi৮
    • Dhakai Jamdani Saree১টা বাকি
  • আগের অর্ডার

    ফিরে আসা গ্রাহকের আগের অর্ডার তাঁর চ্যাটের পাশে দেখা যায়।

    নুসরাত জাহান৩টা অর্ডার
    1. আগস্ট · Mustard Block Print১,৪২০৳
    2. সেপ্টেম্বর · Cotton Panjabi২,৫২০৳
    3. আজ · Teal Cotton Kurti১,৫২০৳

    মোট কেনাকাটা৫,৪৬০৳

  • AI কেমন করছে

    এই সপ্তাহের খসড়া: কতগুলো সরাসরি গেল, কতগুলো বদলাতে হলো।

    সরাসরি পাঠানো
    ৪১
    বদলে পাঠানো
    ১৪
    বাদ দেওয়া
    ৫

    বিক্রির রিপোর্ট

  • টিম

    মডারেটরদের যুক্ত করুন, সেটিংস থাকে মালিকের হাতে।

    • সাদিয়ামালিক
    • জুবায়েরস্টাফ
    • রুমানাস্টাফ
  • কুরিয়ার

    শীঘ্রই

    কুরিয়ার বুকিং, ট্র্যাকিং আর COD হিসাব মেলানো

আপনার দোকানের নিয়ম

AI-কে শেখান নিজের ভাষায়

এক্সচেঞ্জের নিয়ম, ডেলিভারির সময়, বারবার আসা প্রশ্নের উত্তর লিখে দিন, নতুন মডারেটরকে যেভাবে বোঝাতেন। AI সেখান থেকেই বলে; যা লেখা নেই, তা যায় মানুষের কাছে।

দাম, স্টক আর ডেলিভারি চার্জ নোটে নয়, সেটিংসে থাকে, তাই এই সংখ্যাগুলো কখনো বানিয়ে বলা হয় না।

উদাহরণ: দোকানের নোট, ডেলিভারি চার্জের সেটিং, আর নোট থেকে AI-এর উত্তর

দোকানের নোট

  • সাইজ না মিললে ৩ দিনের মধ্যে এক্সচেঞ্জ, ডেলিভারি চার্জ গ্রাহকের।
  • ঢাকার ভেতরে ১–২ দিনে, বাইরে ৩–৫ দিনে ডেলিভারি।
  • ডেলিভারির সময় পার্সেল খুলে দেখে নেওয়া যাবে।
সেটিংস · ডেলিভারি চার্জ
ঢাকার ভেতরে৭০৳
ঢাকার বাইরে১২০৳

size na mille change kora jabe?

AI

জি আপু, সাইজ না মিললে ৩ দিনের মধ্যে এক্সচেঞ্জ করা যাবে, শুধু ডেলিভারি চার্জটা আপনার।

আপনার নোট থেকে

আপনার তথ্য

আপনার ব্যবসার তথ্য, আপনার নিয়ন্ত্রণে

গ্রাহকেরা আপনাকে বিশ্বাস করে ফোন নম্বর আর ঠিকানা দেন। সেই তথ্য কোথায় থাকে, কে দেখে, আর কীভাবে মুছে ফেলা যায়, তা এখানে।

  • শুধু আপনার ব্যবসার

    অন্য কোনো ব্যবসা আপনার অর্ডার, গ্রাহক বা চ্যাট কখনো দেখতে পায় না।

    ডেটাবেসেই আলাদা

  • পাসওয়ার্ড লাগে না

    ফেসবুকের অফিশিয়াল লগইন দিয়ে পেজ যুক্ত করুন। আমরা কখনো আপনার পাসওয়ার্ড চাই না।

    ফেসবুক লগইন

  • চাবি থাকে তালাবদ্ধ

    যে টোকেন দিয়ে আপনার পেজ যুক্ত থাকে, তা এনক্রিপ্ট করে রাখা হয়।

    এনক্রিপ্টেড টোকেন

  • কে কী করবে, আপনি ঠিক করেন

    মডারেটরদের স্টাফ হিসেবে যুক্ত করুন। দোকানের সেটিংস থাকে মালিকের হাতে।

    মালিক আর স্টাফ

  • তথ্য নিয়েই যেতে পারবেন

    অর্ডার CSV ফাইলে নামিয়ে নিন। চলে গেলে অনুরোধে সব মুছে দেওয়া হয়।

    CSV এক্সপোর্ট

  • বিক্রি নয়, বিজ্ঞাপনে নয়

    আপনার বা আপনার গ্রাহকের তথ্য আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনেও ব্যবহার করি না।

    প্রাইভেসি পলিসি

পুরো প্রাইভেসি পলিসি পড়ুন

শুরু করা

এক দিনের মধ্যে প্রস্তুত

কোডিং লাগে না, ডেভেলপারও না। পেজে পোস্ট দিতে পারলে এটাও পারবেন।

  1. ১

    মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করুন

    SMS কোড দিয়ে নম্বর যাচাই করুন। কার্ড লাগবে না।

  2. ২

    আমরা আপনার দোকান যাচাই করি

    আপনার দোকানটি আসল কি না যাচাই করে ১ দিনের মধ্যে জানাই।

  3. ৩

    ফেসবুক পেজ যুক্ত করুন

    অফিশিয়াল ফেসবুক লগইনে পেজটা বেছে নিন।

  4. ৪

    প্রোডাক্ট যোগ করুন

    একটা একটা করে, বা স্প্রেডশিট থেকে একবারে।

  5. ৫

    ডেলিভারি চার্জ ঠিক করুন

    ঢাকার ভেতরে-বাইরে কত, অগ্রিম নিলে কত।

  6. ৬

    প্র্যাকটিসে চেষ্টা করুন

    প্র্যাকটিসে গ্রাহক সেজে দেখুন Sowdagor AI কী খসড়া লেখে। আসল গ্রাহকের কাছে মেসেজ যাবে না।

  7. ৭

    প্রতিটা নতুন মেসেজের জন্য খসড়া

    পড়ুন, দরকার হলে বদলান, আর নিজে পাঠান।

প্রশ্ন

শুরু করার আগে যা জানতে চান

আরও প্রশ্ন আছে?

লিখে পাঠান, টিমের একজন মানুষ উত্তর দেবেন।

ইমেইল করুন
আপাতত কি ফ্রি?

আপাতত ফ্রি। কোনো পেইড প্ল্যান চালুর অন্তত ৩০ দিন আগে জানাব, আর আপনি প্ল্যান বেছে না নিলে কোনো টাকা নেওয়া হবে না। প্রতিটা দোকানের মাসিক AI ব্যবহারের বরাদ্দ আছে। তা শেষ হলে পরের মাসের ১ তারিখ পর্যন্ত খসড়া তৈরি বন্ধ থাকে, আপনি নিজে কাজ চালিয়ে যেতে পারবেন।

AI ভুল উত্তর দিলে কী হবে?

দাম, স্টক, ডেলিভারি চার্জ আর মোট টাকা কখনো AI বলে না: সিস্টেম সেগুলো নেয় আপনার ক্যাটালগ আর সেটিংস থেকে। AI খসড়া লেখে, আপনি না পাঠানো পর্যন্ত গ্রাহকের কাছে কিছু যায় না। নিশ্চিত না হলে AI বলে টিমের কেউ জানাবেন, আর চ্যাটটা আপনার জন্য চিহ্নিত করে রাখে।

ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে?

না। ফেসবুকের অফিশিয়াল লগইন দিয়ে পেজ যুক্ত করেন, কোন পেজ যুক্ত হবে তা আপনিই বেছে নেন। যখন খুশি সেটিংস থেকে পেজ বিচ্ছিন্ন করতে পারবেন, বা ফেসবুকের সেটিংস থেকে অ্যাপটা সরিয়ে দিতে পারবেন।

এতে কি পেজ ব্যান হতে পারে?

Amar Dokaan মেটার অফিশিয়াল Messenger প্ল্যাটফর্ম ব্যবহার করে এবং এর নিয়ম মানে, যেমন গ্রাহকের শেষ মেসেজের ২৪ ঘণ্টার মধ্যে উত্তর। মেটা কী করবে তার নিশ্চয়তা কোনো টুল দিতে পারে না, তবে আমরা অফিশিয়াল নয় এমন কোনো উপায় ব্যবহার করি না, গণহারে মেসেজও পাঠাই না।

গ্রাহকের চ্যাট কে কে দেখতে পায়?

আপনি আর আপনার যুক্ত করা টিমের সদস্যরা। প্রতিটা ব্যবসার তথ্য আলাদা রাখা হয়, অন্য কোনো দোকান তা দেখতে পায় না। উত্তরের খসড়া লিখতে কথোপকথনের লেখা আমাদের AI সেবাদাতারা প্রসেস করে; প্রাইভেসি পলিসিতে সবার নাম আছে।

কোন কোন ভাষায় উত্তর দেয়?

বাংলা, বাংলিশ আর ইংরেজি; গ্রাহক যে ভাষায় লেখেন, উত্তর সেই ভাষায়। ভয়েস নোটও লেখায় রূপান্তর হয়, তাই সেগুলোও পড়তে পারে।

শুরু করতে কী কী লাগবে?

মোবাইল নম্বর আর SMS কোড দিয়ে সাইন আপ করুন। আমরা দোকান যাচাই করে ১ দিনের মধ্যে জানাই। তারপর আপনার চালানো ফেসবুক পেজ যুক্ত করুন, দাম আর স্টকসহ প্রোডাক্ট যোগ করুন, ডেলিভারি চার্জ ঠিক করুন আর প্র্যাকটিসে চেষ্টা করুন। ওয়েবসাইট বা ডেভেলপার লাগে না।

একজন গ্রাহকের জন্য AI বন্ধ রাখা যায়?

হ্যাঁ। যেকোনো একটা কথোপকথনে AI থামিয়ে নিজে উত্তর দিন, বাকিগুলো আগের মতোই চলবে। কাজ শেষে আবার চালু করে দিন।

বন্ধ করে দিলে আমার তথ্যের কী হবে?

অর্ডারগুলো CSV ফাইলে নামিয়ে নিন। অ্যাকাউন্ট বন্ধ করতে আমাদের লিখুন: একটা তারিখ ঠিক করা হবে যাতে আপনি কপি রাখতে পারেন, তারপর সেই তারিখের ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্টের সব তথ্য মুছে ফেলা হয়।

কাল সকালটা শুরু হোকমেসেজ নয়, অর্ডার দিয়ে।

  • কার্ড লাগবে না
  • এক দিনের মধ্যে প্রস্তুত
  • যখন খুশি বন্ধ

এক ইনবক্সে পুরো ব্যবসা

ফ্রি শুরু করুন